হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন
রাজধানীর লালবাগ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন।
রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৭ এপ্রিল ভোরে তাকে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং একইদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করার সময় ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম গুলিবিদ্ধ হন। আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল গত ১৭ জুলাই লালবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
মন্তব্য করুন

