ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে ছুটিতে পাঠালো পরিচালনা পর্ষদ, ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেন
ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওমর ফারুককে সাময়িক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। তার অনুপস্থিতিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমর ফারুকের ছুটি কার্যকর হবে সোমবার (১৩ এপ্রিল) থেকে।
ব্যাংক সূত্রে জানা গেছে, একই দিন অনুষ্ঠিত নিয়মিত বোর্ড সভায় এমডির কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং পরবর্তীতে পর্ষদ সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িক ছুটিতে পাঠানো হয়।
অন্য একটি সূত্রের দাবি, এ সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংকেরও সম্মতি থাকতে পারে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
মন্তব্য করুন

