শিরোনাম

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

রাজধানীতে জুলাই শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাজধানীর মুক্তিযোদ্ধা হলরুমে, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক নাহিদ ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, পাশাপাশি ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এতে অংশ নেন জুলাইয়ের আন্দোলনে আহত যোদ্ধারা এবং শহীদদের পরিবারের সদস্যরাও।

বক্তারা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর