৪৮ দল নিয়ে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ, কোন মহাদেশ থেকে কারা?
২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮ দলের তালিকা এখন পূর্ণ হয়েছে। আগে থেকেই ৪২টি দল টিকিট নিশ্চিত করেছিল। বাকি ছয়টি দল নির্ধারিত হয়েছে গত মঙ্গলবার রাত ও আজ বুধবার সকালে অনুষ্ঠিত প্লে-অফ ফাইনালের মাধ্যমে। সর্বশেষ ম্যাচে বলিভিয়াকে হারিয়ে ইরাক জয়ী হয়েছে, যার ফলে বিশ্বকাপের ৪৮ দলের বৃত্তটি সম্পূর্ণ হয়েছে।
মহাদেশভিত্তিক বণ্টনে এবারের আসরে সবচেয়ে বেশি ১৬টি দল অংশ নেবে ইউরোপ থেকে। দ্বিতীয় স্থানে আফ্রিকা, যেখান থেকে ১০টি দল লড়াই করবে। এশিয়া থেকে সুযোগ পেয়েছে ৯টি দল। উত্তর ও দক্ষিণ আমেরিকার দুই অংশ থেকে সমান ৬টি করে দল অংশগ্রহণ করবে। এছাড়া ওশেনিয়া থেকে একমাত্র দল হিসেবে নিউজিল্যান্ড জায়গা করে নিয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক, কোন মহাদেশ থেকে কোন কোন দল ২০২৬ বিশ্বকাপে খেলবে:
এশিয়া (৯):
অস্ট্রেলিয়া, ইরান, ইরাক, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব ও উজবেকিস্তান।
আফ্রিকা (১০):
আলজেরিয়া, কেপ ভার্দে, ডিআর কঙ্গো, আইভরি কোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।
উত্তর আমেরিকা (৬):
কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক), যুক্তরাষ্ট্র (স্বাগতিক), কুরাসাও, হাইতি ও পানামা।
লাতিন আমেরিকা (৬):
আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে।
ওশেনিয়া (১):
নিউজিল্যান্ড।
ইউরোপ (১৬):
অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও তুরস্ক।
এই তালিকা অনুসারে আসন্ন বিশ্বকাপটি হবে আরও বৈচিত্র্যময় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নতুন করে যোগ্যতা অর্জনকারী অনেক দলের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত।
মন্তব্য করুন

