মিন্টু রোডের বাসভবনে থাকবেন না জামায়াত আমীর, শুধু রাষ্ট্রীয় কাজে ব্যবহারের সিদ্ধান্ত
রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন ডা. শফিকুর রহমান। বরং ভবনটি কেবল রাষ্ট্রীয় ও দাপ্তরিক কাজে ব্যবহারের ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার গণমাধ্যমে এক ব্রিফিংয়ে নিজেই এ সিদ্ধান্তের কথা জানান জামায়াতে ইসলামীর আমীর। তিনি বলেন, মিন্টু রোডের এ বাসভবনটি ব্যক্তিগত আবাসন হিসেবে ব্যবহার করা হবে না; এটি শুধুমাত্র রাষ্ট্রীয় কার্যক্রম ও প্রয়োজনীয় দাপ্তরিক কাজে ব্যবহৃত হবে। অন্যান্য সময় ভবনটি ফাঁকা রাখা হবে।
উল্লেখ্য, অতীতে বিরোধী দলের শীর্ষ নেতারা এই বাসভবনে বসবাস করে এসেছেন। তবে সেই ধারার বাইরে গিয়ে বর্তমান বিরোধী দলের প্রধান হিসেবে ডা. শফিকুর রহমান ভিন্নধর্মী এই সিদ্ধান্ত গ্রহণ করলেন।
মন্তব্য করুন

