শিরোনাম

কুমিল্লার লালমাইয়ে কুস্তি খেলতে গিয়ে প্রাণ গেল সাবেক সেনাসদস্যের

প্রকাশনার সময়: ২৫ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

কুমিল্লার লালমাই উপজেলায় গ্রাম্য কুস্তি প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে হেলাল উদ্দিন মজুমদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর মাদরাসা সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোঁয়ার গ্রামের বাসিন্দা এবং মৃত আবুল কাসেমের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাচাতো ভাই আরিফ মজুমদার।

পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে আয়োজিত কুস্তি খেলায় অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হেলাল উদ্দিন। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, হেলাল উদ্দিন পেশায় একজন মুদি দোকানি ছিলেন এবং অতীতে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি একসময় ফুটবল খেলায়ও সক্রিয় ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলাধুলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত নিশ্চিত হতে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক মতামত অপেক্ষমাণ রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

সাকিব আল হাসানের জন্মদিন আজ

ঈদের দিনে তিন পদক জিতল বাংলাদেশ