শিরোনাম

আবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৫,৪৮২ টাকা

প্রকাশনার সময়: ২৫ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম) প্রতি দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ৫ হাজার ১৩২ টাকা কমিয়ে নতুন দর করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।

এর আগে, গত ১৯ মার্চ দুই দফায় ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে মোট ১৫ হাজার ৩৩৮ টাকা কমানো হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে আবারও দাম কমায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

অন্যদিকে, রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রূপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন