শিরোনাম

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, উদ্ধার অভিযান চলছে

প্রকাশনার সময়: ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

 

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুন এলাকায় ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান শুরু করে। উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও অংশ নিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বাসটিতে আনুমানিক ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও, বেশিরভাগ যাত্রীর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার পরপরই নদীর তীরবর্তী এলাকায় উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে জোর তৎপরতা চলছে।

মন্তব্য করুন