শিরোনাম

জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় ও সাধারণ মুসল্লীদের সাথে কুশল বিনিময়

প্রকাশনার সময়: ২১ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

 

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ মার্চ ২০২৬) সকাল ৮টা ৩০টায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে তিনি অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রী।

ঈদের এ প্রধান জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে। বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নামাজ আদায় করা হয়।

এর আগে সকাল ৮টা ২০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছান প্রধানমন্ত্রী। পুরো আয়োজনজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, যার ফলে শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

মিরপুরে ঈদের নামাজ আদায় করেন জামায়াত আমীর

বাংলাদেশে যেভাবে চাঁদ দেখা হয়ে থাকে