মিরপুরে ঈদের নামাজ আদায় করেন জামায়াত আমীর
মিরপুরে ঈদের জামাতে অংশ নিলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান, দিনভর শুভেচ্ছা বিনিময় কর্মসূচি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাজধানীর মিরপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের (মূল মণিপুর বালিকা ক্যাম্পাস) মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে তিনি অংশ নেন। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এদিনের কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর মিন্টো রোডে নিজ সরকারি বাসভবনে ঢাকায় অবস্থানরত কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এছাড়া বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।
মন্তব্য করুন

