পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর
গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সোমবার (২৩ নভেম্বর) মজুরি বোর্ডের তৃতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী সোমবার বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের জন্য এ সভা অনুষ্ঠিত হবে।
এর আগে, অনিবার্য কারণ দেখিয়ে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছিলো। পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
মন্তব্য করুন

