শিরোনাম

 মধ্যপ্রাচ্যে ইউএসএস রুজভেল্ট : কী কী আছে এই বিমানবাহী রণতরীতে

প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েরের যুদ্ধের স্থায়ী অবসান এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের নিশ্চয়তাসহ এ জলপথ ফের উন্মুক্ত করা সংক্রান্ত কূটনৈতিক প্রচেষ্টার স্থবির অবস্থার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করল যুক্তরাষ্ট্র।

ইউএসএস থিওডর রুজভেল্ট নামের এ রণতরীটি গতকাল সোমবার থেকে মধ্যপ্রাচ্যের চলসীমায় মোতায়েন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, “বিমানবাহী রণতরীটি বর্তমানে একটি পূর্বনির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে সেন্টকমের দায়িত্বপূর্ণ এলাকায় কার্যক্রম পরিচালনা করছে।”

চলতি নভেম্বরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ নবম মাস গড়িয়েছে। যুদ্ধের এই নয় মাসে মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় এই নিয়ে তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করল যুক্তরাষ্ট্র। এর আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জর্জ ডব্লিউ বুশ মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন