শিরোনাম

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত কমলো?

প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
 
শনিবার (৩১ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত কমলো?

কমলো সোনার দাম