রোহিঙ্গা স্কুলে নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশকে এইচআরডব্লিউর আহ্বান
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিশুদের জন্য পরিচালিত মানবিক শিক্ষা কার্যক্রমগুলো দাতা তহবিলের তীব্র সংকটের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে দাতা দেশগুলোকে শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়ন এবং রোহিঙ্গা পরিচালিত স্কুলগুলোর ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।
সংস্থাটি জানায়, বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে প্রায় পাঁচ লাখ স্কুলগামী রোহিঙ্গা শিশুর মধ্যে মাত্র তিন লাখ ১২ হাজার শিশু মানবিক সহায়তায় পরিচালিত শিক্ষা কার্যক্রমের আওতায় রয়েছে। এদিকে চলতি বছর জনসংখ্যা বৃদ্ধি ও মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা আসায় আরও প্রায় ৯০ হাজার শিশুর শিক্ষার প্রয়োজন দেখা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে দাতা সংস্থাগুলোর অর্থায়ন কমে যাওয়ায় কয়েক মাস বন্ধ ছিল শরণার্থী শিবিরের অনেক শিক্ষাকেন্দ্র। ২০২৫ সালের জন্য সাত কোটি ২০ লাখ ডলার চাওয়া হলেও পাওয়া গেছে মাত্র দুই কোটি ৯০ লাখ ডলার। ২০২৬ সালে অর্থায়নের চাহিদা কমিয়ে পাঁচ কোটি ৩০ লাখ ডলার করা হলেও অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত প্রতিশ্রুতি পাওয়া গেছে মাত্র তিন কোটি ৬০ লাখ ডলার।
মন্তব্য করুন

