শিরোনাম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু

প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এ উৎপাদন কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পথে আরও গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করল দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, আল্লাহর রহমতে দুপুর ১২টায় দ্বিতীয় দফা পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর ধীরে ধীরে পরীক্ষামূলকভাবে নিয়ন্ত্রিত শক্তি উৎপাদন প্রক্রিয়া বা বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ার পর সেটি সর্বনিম্ন নিয়ন্ত্রণযোগ্য শক্তিস্তরে (এমসিপিএল) পৌঁছেছে। বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ কারিগরি মাইলফলক। বর্তমানে বিভিন্ন পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি ও কারিগরি পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত কমলো?

কমলো সোনার দাম