ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

প্রকাশনার সময়: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান—সিটি করপোরেশন ও জেলা পরিষদের অধিকাংশই কার্যত অভিভাবকশূন্য হয়ে পড়ে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার কয়েকটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিলেও বেশিরভাগ ক্ষেত্রেই স্থানীয় প্রশাসনের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এদিকে জাতীয় নির্বাচনের পর সরকার গঠন করে বিএনপি সিটি করপোরেশন ও উপজেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দেয়, যা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা তৈরি হয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই শুরু হবে এই প্রক্রিয়া।

এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কেও ইতোমধ্যে অগ্রগতি হয়েছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনের কাজ শেষ হলেই ভোটগ্রহণ শুরু করা হবে। পাশাপাশি নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনাও প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও স্পষ্ট করেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না।

মন্তব্য করুন