শিরোনাম

বাস ভাড়া বাড়লো প্রতি কিলোমিটারে ১১ পয়সা

প্রকাশনার সময়: ২৩ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের গণপরিবহনের ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচলকারী দূরপাল্লার বাসের ক্ষেত্রেও প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। একইসঙ্গে আন্তঃজেলা বাস ভাড়াও একই হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে দুপুর ১২টায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। এতে পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈঠকে পরিবহন মালিকপক্ষ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যৌথভাবে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত সরকার অর্ধেক হারে ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে।

মন্তব্য করুন