গ্যাসের সমস্যা সমাধানে এবার আসছে এলপিজি কার্ড, যারা পাবেন
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সকালে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন। দেশের নদী-নালা, খাল-বিল ও জলাধার পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “দেশব্যাপী নদী-নালা-খাল পুনর্খননের মাধ্যমে আমরা প্রাকৃতিক জলপ্রবাহ ফিরিয়ে আনতে চাই। এতে একদিকে যেমন কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বাড়বে।”
এসময় তিনি গৃহস্থালির জ্বালানি সুবিধা নিয়ে একটি নতুন উদ্যোগের কথাও জানান। প্রধানমন্ত্রী বলেন, “মা-বোনদের রান্নার কাজে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য সরকার এলপিজি কার্ড চালু করবে।”
তবে এই এলপিজি কার্ড কার্যক্রম কবে থেকে শুরু হবে বা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানাবে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, উলশী খাল পুনর্খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা কমবে এবং কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন

