জাতীয় ঈদগাহে জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। সেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার প্রধান জামাতে রাষ্ট্র ও প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ এবং বিদেশি কূটনীতিকরা অংশগ্রহণ করবেন।
সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণ সিটি করপোরেশন নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও আনন্দময় ঈদ উদযাপন নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।’
মন্তব্য করুন

