নিহত শিশু রামিসার বাসায় গেলেন প্রধানমন্ত্রী
রাজধানীর পল্লবী এলাকায় ৭ বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর নিহত শিশুর পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
ঘটনাটি ঘিরে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন

