পিএসএল বিশ্বের এক নম্বর লিগ হবে : নাকভি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বিগ ব্যাশসহ বিশ্বের অন্যান্য টুর্নামেন্টকে টপকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ হবে বলে বিশ্বাস করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নাকভি।
নাকভি জানান, সারাবিশ্বে পিএসএলের জনপ্রিয়তা বাড়ছে। বিশ্বের বড় মাপের ক্রিকেটাররা পিএসএল খেলতে পছন্দ করে। দ্রুতই বিশ্বের শীর্ষ লিগ হয়ে উঠবে পিএসএল।
২০১৬ সালে পাঁচটি দল নিয়ে পিএসএলের পথচলা শুরু হয়। এ বছর এগারতম আসরে ৮টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। সময় গড়ানোর সাথে সাথে বেড়ে চলছে পিএসএলের সম্প্রচার স্বত্ব, মার্কেট ভ্যালু। ভবিষ্যতে বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগকে ছাড়িয়ে যাবে পিএসএল বলে মনে করেন নাকভি।
মন্তব্য করুন

