শিরোনাম

বিসিবির নতুন স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক

প্রকাশনার সময়: ৪ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে সাবেক তারকা অলরাউন্ডার মোহাম্মদ রফিক-কে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। জানা গেছে, আগামী এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক এই বাঁহাতি স্পিনার।

বর্তমানে জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্বে আছেন মুশতাক আহমেদ। তার পাশাপাশি দেশীয় কোচদের উৎসাহিত ও উন্নয়নের লক্ষ্যে রফিককে এই দায়িত্বে আনা হয়েছে বলে বিসিবি সূত্রে জানা গেছে।

রফিক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল স্পিনার। তার অভিজ্ঞতা তরুণ স্পিনারদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বোর্ড।

বিস্তারিত আসছে...

মন্তব্য করুন