কুমিল্লায় বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ক্যান্টনমেন্ট সুপার মার্কেট সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে নারী পুলিশের সহায়তায় মোসাঃ নুরজাহান বেগম সুমি (৩৫) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানান, সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি এসব বহন করছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন

