ইতিহাসের সর্বোচ্চ দরপতন: এক ডলারে মিলছে ১৬ লাখের বেশি ইরানি রিয়াল

প্রকাশনার সময়: ২৯ জানুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের আরও দরপতন হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির মুদ্রার ইতিহাসে সর্বোচ্চ দরপতন হয়। আজ মুক্ত বাজারে এক মার্কিন ডলারে মিলছে ১৬ লাখ ২০ হাজার ৫০০ ইরানি রিয়াল।

মুদ্রা বিষয়ক ওয়েবসাইট বোনবাস্ট এ তথ্য জানিয়েছে। গতকাল এক ডলারের বিপরীতে ১৫ লাখ রিয়াল মিলছিল। একদিনের ব্যবধানে ডলারের বিপরীতে দেশটির মুদ্রার দরপতন হয়েছে প্রায় দেড় লাখ রিয়াল।

গত মাসের শেষদিকে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। এর জেরে গত ৭ জানুয়ারি দেশটির সরকার ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

গঠন করা হলো গাজার নির্দলীয় টেকনোক্র্যাট সরকার