গঠন করা হলো গাজার নির্দলীয় টেকনোক্র্যাট সরকার

প্রকাশনার সময়: ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

গাজার প্রশাসন পরিচালনার জন্য প্রতিক্ষীত বেসামরিক টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই কমিটি গঠন করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিসরীয় সম্প্রচার সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ চ্যানেল।

গাজায় যুদ্ধাবসানের লক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর ২০টি পয়েন্ট সম্বলিত যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই পরিকল্পনা মেনেই গঠিত হয়েছে এ কমিটি। গাজার নতুন এই সরকারের নাম ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য গাজা স্ট্রিপ (এনসিএজি)।

এনসিএজি সরকারের ১৫ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির প্রধান করা হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের বাসিন্দা ও সুপরিচিত প্রকৌশলী আলী আবদেল হামিদ শাথ-কে। তিনি ব্যতীত বাকি ১৫ জনের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে যে তারা সবাই গাজার বাসিন্দা ও পেশাজীবী ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

গঠন করা হলো গাজার নির্দলীয় টেকনোক্র্যাট সরকার