সোনার দাম ভরিতে কমলো ৫৪২৪ টাকা

প্রকাশনার সময়: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সোনার বাজারে অস্থিরতা যেন কাটছেই না। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। এমন পরিস্থিতির মধ্যে সোমবার (২ ফেব্রুয়ারি) সকালের পর বিকেলেও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি এখন নেমে এসেছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায়।

সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম ওই সময় থেকে কার্যকর হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনার দাম ভরিতে কমলো ৫৪২৪ টাকা

বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায়