সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায়
দেশের বাজারে সোনার দাম আরো বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৩৪৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম বেড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা হয়েছে।
বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৮ জানুয়ারি সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংগঠটির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
মন্তব্য করুন

