দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আনলেন ভারতী

প্রকাশনার সময়: ২৯ জানুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তান জন্মের পর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল তার নাম নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের দ্বিতীয় ছেলের নাম ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে নিয়ে এসেছেন তিনি।

ভারতী ও হর্ষ তাদের ছোট ছেলের নাম রেখেছেন ‘যশবীর’। বড় ছেলে লক্ষ্যের (ডাকনাম গোলা) পর এবার ছোট ছেলের জন্য বেশ ওজনদার একটি নাম বেছে নিয়েছেন এই তারকা দম্পতি। যশবীর শব্দের আক্ষরিক অর্থ হলো ‘বিখ্যাত যোদ্ধা’ বা ‘সাহসী যোদ্ধা’। সংস্কৃত শব্দ ‘যশ’ এবং ‘বীর’ এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয়েছে নামটি, যা একজন সফল ও সাহসী ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে।

ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, স্বামী হর্ষের কোলে বড় ছেলে লক্ষ্য এবং ভারতীর কোলে পরম আদরে শুয়ে আছে ছোট্ট যশবীর। ছবি প্রকাশ্যে আসতেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন তারা। 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আনলেন ভারতী

কুমার শানুর পক্ষেই রায় দিলেন আদালত

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল!

সত্যিই কি বয়সে বড় পুরুষে আসক্ত ঋতাভরী?

‘আপনাদের ভালোবাসা চাই’