আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে গেলো যুক্তরাষ্ট্র

প্রকাশনার সময়: ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির মানবিক ও স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জানিয়েছে, সংস্থাটি থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের লক্ষ্য ছিল ডব্লিউএইচও থেকে বের হয়ে যাওয়া।

প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পরই ডব্লিউএইচওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সেবার সফল হননি। কিন্তু ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথমদিনই এ নিয়ে নির্বাহী আদেশ জারি করেন তিনি। এতে করে আইনি মাধ্যমে যুক্তরাষ্ট্রের এ সংস্থা থেকে বের হওয়ার ক্ষেত্র তৈরি হয়। তবে যুক্তরাষ্ট্রের সামনে শর্ত ছিল বের হওয়ার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এক বছরের নোটিশ এবং সব ধরনের পাওনা পরিশোধ করতে হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

গঠন করা হলো গাজার নির্দলীয় টেকনোক্র্যাট সরকার