পেছনে ফেরার কোনো পথ নেই, ইরানের সাবেক শাহের স্ত্রী ফারাহ

প্রকাশনার সময়: ২১ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

ইরানের ক্ষমতাসীন ধর্মীয় শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তীব্র বিক্ষোভের পর ‌‘ফেরার আর কোনও পথ নেই’ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক শাহের স্ত্রী ফারাহ পাহলভি। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারাহ পাহলভি বলেছেন, তিনি নিশ্চিত, শেষ পর্যন্ত ইরানের জনগণই ‘বিজয়ী’ হবেন।

১৯৭৯ সালের জানুয়ারিতে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পথে যে গণবিপ্লব সংঘটিত হয়, সেই সময় স্বামীর সঙ্গে নির্বাসনে যেতে বাধ্য হন ফারাহ পাহলভি। এএফপিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, তার ‘ইচ্ছা’ এবং ‘আজকের প্রয়োজন’ হলো ইরানে ফিরে যাওয়া।

ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে ইরানে গত ২৮ ডিসেম্বর বিক্ষোভের সূত্রপাত হয়। এরপর সেই বিক্ষোভ দাবানলের মতো দেশজুড়ে ছড়িয়ে পড়ে ৮ জানুয়ারি। ১৯৭৯ সাল থেকে ক্ষমতায় থাকা ইসলামি প্রজাতন্ত্রের জন্য এই বিক্ষোভ ব্যাপক চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়।
 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

গঠন করা হলো গাজার নির্দলীয় টেকনোক্র্যাট সরকার