ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন : জামায়াত আমির

প্রকাশনার সময়: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাই দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত ও ঋণখেলাপি মুক্ত বাংলাদেশ। আর তা গড়ে তুলতে জেগে উঠেছে তরুণ সমাজ, যার প্রতিফলন হয়েছে ডাকসু, চাকসুসহ ছাত্রসংসদগুলোর ভোটে। আগামী ১২ ফেব্রুয়ারি জনতার রায়ে পথ খুঁজে পাবে বাংলাদেশ। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২৪ না হলে ২৬ পাওয়া যেত না। যারা এটিকে অস্বীকার করে, তাদের এই ২৬-এ লাল কার্ড দেখাতে হবে। আজ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আজাদী জেগে উঠেছে। জনতার মাঝে জেগে উঠেছে গণজোয়ার।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর