বিমান বিধ্বস্ত: শনাক্ত মৃতদেহ দ্রুত হস্তান্তরের নির্দেশ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, তাদের মৃতদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার দফতর। অপরদিকে যেসব মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি, তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সরাসরি খোঁজখবর রাখছেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে হাসপাতাল এলাকায় বিনা প্রয়োজনে ভিড় না করার জন্য সাধারণ জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন

