শিরোনাম

জামায়াত নেতার পুকুরে বিষ প্রয়োগে অর্ধ কোটি টাকার মাছ নিধন

প্রকাশনার সময়: ৬ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক মাছচাষির খামারে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন জামায়াতের সদস্য আনোয়ার মাতুব্বর তিন বিঘা জমির ওপর গড়ে তোলা খামারে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করছিলেন। প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে খামারে গিয়ে তিনি পানিতে অসংখ্য মৃত মাছ ভাসতে দেখেন। এমন দৃশ্য দেখে তিনি ভেঙে পড়েন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন অভিযোগ করেন, গভীর রাতে পরিকল্পিতভাবে কেউ বা কারা শত্রুতাবশত খামারে বিষ প্রয়োগ করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে আনোয়ার মাতুব্বর বলেন, তার সঙ্গে কারও কোনো বিরোধ নেই। তবুও কে বা কারা এমন ক্ষতি করল, তা তিনি বুঝতে পারছেন না। ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর