চট্রগ্রামের এসপি হলেন রমনার ডিসি মাসুদ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলমের বাড়ি বগুড়া জেলায়। দায়িত্বশীল এই পুলিশ কর্মকর্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিশেষভাবে আলোচনায় আসেন।
এর আগে তিনি পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পে কর্মরত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানে অংশ নেন।
মন্তব্য করুন

