যে ৪ বিভাগে দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
দেশের চার বিভাগে বৃহস্পতিবার দুপুরের আগেই দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শও দিয়েছে অধিদফতর।
মন্তব্য করুন

