বিরোধীদলকে ‘স্বৈরাচারের ভূত’ আখ্যা দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, অতীতে খালেদা জিয়া নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর বিরোধী দল যেমন অস্থিরতা সৃষ্টি করেছিল, বর্তমান বিরোধীরাও একই পথে হাঁটছে। তার ভাষায়, “স্বৈরাচারের সেই পুরনো প্রবণতা এখনও তাদের ভেতরে রয়ে গেছে।”
তিনি জানান, জুলাই সনদে স্বাক্ষরের আহ্বানে সাড়া দিয়ে ড. মুহাম্মদ ইউনুস যখন সংসদের দক্ষিণ প্লাজায় বৈঠক ডাকেন, তখন সবার আগে বিএনপি অংশ নেয় এবং সনদে স্বাক্ষর করে। ফলে ওই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি—যেমন কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড—বাস্তবায়নে কোনো ধরনের বাধা এলে তা জনগণকে সঙ্গে নিয়েই মোকাবিলা করা হবে।
উপনির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, যেসব এলাকায় ভোট হয়েছে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরির চেষ্টা করছে, যা জনগণের অজানা নয়।
মন্তব্য করুন

