নেতানিয়াহুকে “খুঁজে বের করে হত্যার” হুমকি দিলো ইরান
চলমান উত্তেজনার মধ্যেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটি দাবি করেছে, বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা নিয়ে তারা অগ্রসর হচ্ছে।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রীকে তারা ‘শিশু হত্যাকারী অপরাধী’ হিসেবে বিবেচনা করে। বিবৃতিতে আরও বলা হয়, এই অপরাধী যদি জীবিত থাকে, তবে তাকে খুঁজে বের করে হত্যার প্রচেষ্টা তারা সর্বোচ্চ শক্তি দিয়ে চালিয়ে যাবে।
গাজা ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার প্রতিক্রিয়াতেই তেহরান এমন কঠোর অবস্থান নিয়েছে বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, আইআরজিসির এই সরাসরি হুমকি মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে যেতে পারে।
সূত্র: আল জাজিরা।
মন্তব্য করুন

