উন্নম চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে রবিবার সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে রোববার (১৫ মার্চ) তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওইদিন বেলা ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তার সঙ্গে যাওয়ার কথা রয়েছে সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাসের।
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। উন্নত চিকিৎসা নিশ্চিত করতেই তাকে সিঙ্গাপুরে নেওয়ার এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন

