শিরোনাম

মার্কিন সর্ববৃহৎ রণতরী আব্রাহাম লিংকন পালিয়ে বেড়াচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায়: আইআরজিসি

প্রকাশনার সময়: ১৩ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন


মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, তাদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এ আঘাত হেনেছে। তাদের ভাষ্য অনুযায়ী, হামলার পর রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়ে উপসাগরীয় এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র এ দাবি প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, রণতরীটি এখনও স্বাভাবিকভাবে অভিযান পরিচালনা করছে এবং অপারেশন এপিক ফিউরি-এর সহায়তায় কার্যক্রম অব্যাহত রেখেছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, উপসাগরে চলমান অভিযানের সময় মার্কিন নৌবাহিনীর অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে ওই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, হামলার পর মার্কিন রণতরী ও এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুতগতিতে এলাকা ত্যাগ করতে দেখা গেছে। তবে সেখানেও ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

অন্যদিকে সিবিএস নিউজ জানিয়েছে, একটি ইরানি জাহাজ মার্কিন রণতরীটির খুব কাছাকাছি চলে আসায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজ সতর্কতামূলক গুলি ছোড়ে। তবে ওই ইরানি জাহাজটি আঘাতপ্রাপ্ত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। জাহাজটির অবস্থা এবং সেখানে থাকা নাবিকদের পরিস্থিতি সম্পর্কেও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগেও আইআরজিসি একই রণতরীর ওপর হামলার দাবি করেছিল। তবে সে সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছিল, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো রণতরীর কাছাকাছিও পৌঁছাতে পারেনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর