শিরোনাম

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৯৪ 

প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১১৯৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০০৯ জনে। এরমধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গে ৯০৯ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নতুন মৃত্যু শিশুদের মধ্যে তিনজনই ঢাকা বিভাগের। এরমধ্যে দুজন ঢাকা জেলার। এছাড়া সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত