শিরোনাম

ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রকাশনার সময়: ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার এবং বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হলেও সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থান ও দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা রেখেছে। এছাড়া দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে পাহাড় থেকে সমতল পর্যন্ত মানুষের পাশে দাঁড়ানোর এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ বাহিনীর অবদান অনন্য।

বক্তব্যের শুরুতে তিনি তার মায়ের স্মৃতিচারণ করে বলেন, বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান ছিল এ আয়োজনে তার শেষ অংশগ্রহণ।

মন্তব্য করুন