ভারতে স্বর্ণের দাম কমল ৩২ হাজার রুপি, দেশবাসীকে কৃতিত্ব দিলেন মোদি
ভারতে ৬ মাসে স্বর্ণের দাম প্রতি ভরিতে প্রায় ৩২ হাজার রুপি হ্রাস পেয়েছে। মূল্যবান এই ধাতুর মূল্য হ্রাসের এই কৃতিত্ব দেশটির সাধারণ জনগণকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার এক অনুষ্ঠানে মোদি বলেছেন, গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন; দেশবাসী তাঁর সেই আহ্বানে সাড়া দিয়েছিলেন, যার ফলে এই মূল্যবান ধাতুর দাম কমেছে।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, এখন অনেকেই তাকে বলছেন যে তার পরামর্শ মেনে চলায় তাদের অর্থ সাশ্রয় হয়েছে।
গতকাল ২১ নভেম্বর (শনিবার) ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের গোমতি নগরে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি। সেখানে ভাষণ দেওয়ার সময় তিনি জানান, বর্তমানে ভারতের বাজারে প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ১২ হাজার ৫২৩ রুপিতে। মে মাসে তিনি আহ্বান জানানোর সময় এই দাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। অর্থাৎ গত ৬ মাসে ভারতে গ্রামপ্রতি স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৭২৭ রুপি।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বাজারে স্বর্ণ ক্রয়-বিক্রয় হয় ভরি’র হিসেবে। ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণকে এক ভরি হিসেবে ধরা হয়। প্রতি গ্রাম ১৫ হাজার ২৫০ রুপির হিসেবে গত মে মাসে ভারতে এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৭ হাজার ৮৭৬ রুপি। বর্তমানে প্রতি গ্রাম ১২ হাজার ৫২৩ রুপির হিসেবে প্রতি ভরি স্বর্ণের দাম নেমেছে ১ লাখ ৪৬ হাজার ৬৮ রুপি; অর্থাৎ গত প্রায় ৬ মাসে ভারতে স্বর্ণের দাম প্রতি ভরিতে কমেছে ৩১ হাজার ৮০৮ রুপি।
শনিবারের ভাষণে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম যে, যদি খুব প্রয়োজন না থাকে, তবে অন্তত এক বছর সোনা কিনবেন না।”
মন্তব্য করুন

