আমি সত্যিই রূপনগরের রাজকন্যা : সালমা
আমি রূপনগরের রাজকন্যা পূর্ণিমার চান/ নিজের হাতে আল্লায় আমায় বানাইছে রূপবান/’ —সুরে সুরে কথাগুলো বলছেন গায়িকা মৌসুমী আক্তার সালমা। বাস্তবেই এমন বয়ান দিচ্ছেন, তা নয়। এটি আসলে তার নতুন গানের লাইন।
গতকাল অন্তর্জালে এসেছে সালমার নতুন গান ‘রূপকুমারী’। এটি তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন পিয়াল হাসান। পিয়ালের ইউটিউব চ্যানেলেই উন্মুক্ত করা হয়েছে গানচিত্রটি।
গানের কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। সুর করেছেন পিয়াল হাসান ও শাহরিয়ার রাফাত। আর সংগীতায়োজনে শাহরিয়ার রাফাত। গানচিত্রে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করেছেন রুহুল আমিন ও আঞ্জুমান মেহজাবিন। ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান।
মন্তব্য করুন

