শিরোনাম

 জানা গেল অভিনেতা সোহেল খানের মৃত্যুর কারণ

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা ৫৪ মিনিটে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  বগুড়ায় নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘নসিব’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছিলেন। ঘটনার দিন সকালে নিজের কক্ষ থেকে বের হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিস্তারিত জানিয়ে ‘নসিব’-এর প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘সকালে বগুড়ার হোটেল মম ইনের কক্ষ থেকে বের হয়ে তালা দেওয়ার সময় বুকে ব্যথা অনুভব করেন। সেখানেই লুড়িয়ে পড়েন। পরবর্তীতে হোটেলের কর্মচারীরা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা নিরিক্ষা শেষে জানা যায় তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।’
 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

 জানা গেল অভিনেতা সোহেল খানের মৃত্যুর কারণ

আমি সত্যিই রূপনগরের রাজকন্যা : সালমা

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি