শিরোনাম

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো, বললেন আইজিপি

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

গোপালগঞ্জ পরিদর্শনে গিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি আজ পর্যন্ত ভালো দেখছি, আগামীতেও ভালো থাকবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আগামীতে আপনাদের প্রতি আমাদের কোনো ‘স্ট্রিক্ট’ (কঠোর) অবস্থায় যাওয়া না লাগে সেইভাবে থাকবেন আপনারা। 

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি নিয়ে আইজিপি বলেন, বাংলাদেশে এমন অনেক লাগাতার কর্মসূচি ঘোষণা হয়েছে, এর শেষ পরিণতি কী হয় তা আপনারা জানেন। আমরা শান্তির পক্ষের লোক, আমরা শান্তি চাই।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর