মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাড়ে চারশ জনের বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছেন। অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই দিনব্যাপী অভিযানে ওই প্রবাসীরা গ্রেপ্তার হয়েছেন বলে দেশটিতে অভিবাসন বিভাগ জানিয়েছে।
বুধবার মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেছেন, গত ১০ ও ১১ আগস্ট সারা দেশে পরিচালিত এসব অভিযানে মোট ৩ হাজার ৩০৭ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
দেশটির সুংগাই চুয়ার এলাকার একটি আবাসিক ভবনে অভিযান শেষে মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮৮০ জন পুরুষ এবং ১৬৩ জন নারী রয়েছেন; যাদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।
মন্তব্য করুন
