ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সান বাংলার রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ বিশেষ অতিথি হিসেবে হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় বিশেষ এই পর্বটি সম্প্রচারিত হবে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে পর্বটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অংশ নিয়ে প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জয়া। নারীপ্রধান এই শোতে পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে আসা সাধারণ নারীরা তাদের জীবনসংগ্রামের গল্প তুলে ধরেন এবং বিভিন্ন পর্বে অংশ নেন। সেখানে উপস্থিত হয়ে প্রতিযোগীদের অনুপ্রেরণা দেন এই অভিনেত্রী।
মন্তব্য করুন
