পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
নীট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
পদত্যাগের ঘোষণায় ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি ও ন্যায্য প্রত্যাশার প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল। তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নকে রাজনৈতিক ও সামাজিক জীবনের নৈতিক দায়িত্ব উল্লেখ করে দেশসেবার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
এদিকে, দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শনিবার সকালে ককক্রোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়ে দেয়, ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ না করা হলে সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না। এরপরই তিনি পদত্যাগের ঘোষণা দেন।
মন্তব্য করুন
