১৮ বছরেই নিভে গেল ‘গডজিলা’ খ্যাত কাইলির জীবনপ্রদীপ
পর্দায় যার নীরব ইশারায় শান্ত হতো দানবীয় ‘কং’, বাস্তব জীবনে সেই ইশারার ভাষা থামিয়ে চিরতরে চলে গেলেন অভিনেত্রী কাইলি হটল। বিশ্বজুড়ে লাখ লাখ ভক্তের হৃদয় জয় করা এই জনপ্রিয় বধির তারকা মাত্র ১৮ বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। উদীয়মান এই অভিনেত্রীর অকালপ্রয়াণে বিনোদন জগৎসহ পুরো হলিউডে নেমে এসেছে শোকের ছায়া।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ফ্রেডরিক কাউন্টি শেরিফ কার্যালয়ের বরাত দিয়ে জানা গেছে, গত মঙ্গলবার ভোর আনুমানিক ৩টার দিকে ইজামসভিল এলাকায় কাইলি ও তার দুই সঙ্গীকে বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে আছড়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় স্থান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় কাইলির।
মন্তব্য করুন
