শিরোনাম

‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’

প্রকাশনার সময়: ২৭ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

ভারতের জেন জি বা নতুন প্রজন্মকে এতদিন এমন এক দল হিসেবে মনে করা হতো; যারা সারাদিন ফোনে স্ক্রল করে সময় নষ্ট করে, মনোযোগ কম আর সবকিছু নিয়ে কেবল হাসাহাসি করে। কিন্তু গত এক মাসে সেই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে দেশটির জেন-জিরা। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় টানা প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত নতিস্বীকার করতে বাধ্য হয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

এই আন্দোলনে কোনো রাজনৈতিক ইশতেহার ছিল না—ছিল মিম, ইনস্টাগ্রাম রিলস হয়েছিল কর্মী সংগ্রহের হাতিয়ার, আর ছোট ছোট ভিডিও ক্লিপগুলো হয়েছিল পুলিশি পদক্ষেপের প্রমাণ। এই আন্দোলন কেবল ভারতের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে সীমান্ত পেরিয়ে প্রতিবেশীদের মাঝেও।

জেন জি প্রজন্মের মনোযোগ স্বল্পস্থায়ী বলে মনে করা হয়। তবে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপালের মতো প্রতিবেশী দেশগুলো থেকে যে বিপুল সমর্থন পেয়েছে ভারতের জেন-জি আন্দোলনকারীরা; তা ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের প্রভাবের কথাই বলে দেয়। সাম্প্রতিক অতীতে এসব দেশেও জেন জি বিক্ষোভ দেখা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে ভারতের জেন-জি বিক্ষোভ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাকিস্তানি এক তরুণী বলেন, ‌‌‘‘কহিন পেয়ার না হো যায়ে...ইতনা আছা করোগে তো আমি নফরাত কইসে করেঙ্গে।’’ অর্থাৎ তোমরা যদি এত দারুণ কাজ করো, তাহলে আমি তোমাদের ঘৃণা করব কীভাবে?’’ সীমান্তে বিভাজিত হলেও জেন জির জোয়ারে এখন সবাই একসূত্রে গাঁথা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর